চাচা-ভাতিজা হত্যা: জামালপুরে ৭ জনের মৃত্যুদণ্ড
এ ঘটনায় স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৮ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত রায় দেন। রায়ে ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সূত্র-কালেরকণ্ঠ
