যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ, দোকানিকে জরিমানা
যশোর অফিস
যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদসংলগ্ন এলাকায় মহি স্টোরে এ অভিযান চালানো হয়। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে দোকানে অবৈধভাবে মজুত করা কার্টনভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য মজুত ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
