মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মামলা, হামলা—তবু দল ছাড়েননি, বিএনপি থেকে ডিহির চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

আলমগীর হোসেন ,শার্শা প্রতিনিধি।।

দলের দুঃসময়ে ১৭ বছর পাশে থাকা, একের পর এক মামলা ও হামলার মুখেও রাজনৈতিক অবস্থান ধরে রাখা—এসবকে পুঁজি করে এবার শার্শার ১ নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিহি ইউনিয়নকে মাদকমুক্ত, যোগাযোগব্যবস্থায় উন্নত ও পরিকল্পিত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিশেষ করে খাল খনন, কাঁচা রাস্তা পাকাকরণ এবং মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন এই বিএনপি নেতা।

আব্দুল জব্বার বলেন, বিএনপির দুঃসময়ে গত ১৭ বছর তিনি দলের সঙ্গে ছিলেন। এ সময়ে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে এবং হামলার শিকারও হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।

তিনি বলেন, “দলের দুঃসময়ে আমরা রাজনীতি করেছি। দলের কোনো কর্মী বিপদে পড়লে তাকে একা থাকতে দিইনি। এই দলের প্রতিটি কর্মী আমার ভাই। তাদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছি।”

চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আব্দুল জব্বার বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, ডিহি ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় প্রয়োজন অনুযায়ী খাল খনন করব। ডিহিকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেব। ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না—এমনভাবে রাস্তা উন্নয়নের কাজ করতে চাই।”

দলের প্রতি নিজের আনুগত্যের কথা বলতে গিয়ে আব্দুল জব্বার বলেন, “আমরা দুঃসময়ে রাজনীতি করেছি। এই দলের প্রত্যেকটি কর্মী আমার ভাই। দলের সঙ্গে আমার রক্ত মিশে আছে। আমি এই দলকে আমার রক্তের চেয়েও বেশি ভালোবাসি। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি।”

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে তিনি মাঠে থেকে কাজ করেছেন। দলের সিদ্ধান্ত ও আদর্শের প্রতি তাঁর অবস্থান আগামীতেও অটুট থাকবে বলেও জানান তিনি।

চেয়ারম্যান পদে নিজের লক্ষ্য তুলে ধরে আব্দুল জব্বার বলেন, “চেয়ারম্যান হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, মানুষের জন্য কাজ করার সুযোগ। আমি সুযোগ পেলে ডিহির রাস্তা, খাল, মাদক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে কাজ করব।”

ডিহি  ইউনিয়নের গৃহবধু রহিমা খাতুন জানান,  দীর্ঘদিন ধরে ডিহি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আব্দুল জব্বার। চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতাকে ঘিরে ইতোমধ্যে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই প্রার্থিতা নির্ধারণ করবে। আব্দুল জব্বারকে মোননয়ন দিলে তিনিই বিজয়ী হবেন। কারন  জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আব্দুল জব্বার।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *