মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোল সীমান্তে ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ১১ বার
স্টাফ রিপোর্টার
বৃহস্প্রতিবার (২০ আগস্ট)  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৮১টি শাড়ী, ০৫টি শাল চাদর, ১.৫ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮০০৪টি ঔষধ, ৮৪০টি চকলেট ও ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *