মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

এমপি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা সম্পন্ন

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার
রুকন উদ্দিন, নেত্রকোণা
নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় এমপি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ২০২৬-এর ইংরেজি পরীক্ষা শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌঁনে ১১ টার দিকে কেন্দুয়া ও আটপাড়ার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সার্বিক পৃষ্ঠপোষকতায় নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমি, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আটপাড়া সরকারি ডিগ্রি কলেজ ও তেলিগাতী বিএমএইচকে একাডেমিতে মোট ২ হাজার ৪’শ ৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
সায়মা শাহজাহান একাডেমিতে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, হল সুপারের দায়িত্বে ছিলেন কাউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, এবং হল সুপারের দায়িত্বে ছিলেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।
ইংলিশ প্রোগ্রামের সার্বিক পৃষ্ঠপোষক সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী জানান, জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দুয়া ও আটপাড়া নির্বাচনী এলাকায় শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আগ্রহ বাড়াতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকবৃন্দের একান্ত সহযোগিতায় কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে আমার সরকারি সম্মানি ভাতা থেকে ইমাম-মুয়াজ্জেমদের জন্য নির্ধারিত করে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছি।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের কেন্দুয়া উপজেলা কমিটির আহ্বায়ক সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এবং আটপাড়া উপজেলার আহ্বায়ক খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য। আমরা সংসদ সদস্যের এমন উদ্যোগকে স্বাগত জানাই এরকম উদ্যোগ এর আগে কখনো কেউ নেননি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *