মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস: 
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চানপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মাথায় জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাউলিয়া চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিবরিয়া হোসেন ওই এলাকার রওশন হোসেনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কিবরিয়ার সঙ্গে একই এলাকার জিসান (২৭) ও রাসেলের (৩০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে কিবরিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *