কেন্দুয়ায় পঁচা মাংসকে কেন্দ্র করে অভিযান, ১৫ হাজার টাকা অর্থদণ্ড
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের মাংসের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ।অভিযানের নেতৃত্ব দেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ সংশ্লিষ্টরা সাথে ছিলেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় আমিনুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং আরেক মাংস ব্যবসায়ী আবুল হাশেমের গোশতের দোকানে অভিযান চালিয়ে পশু জবাই-মাংস নিয়ন্ত্রণ আইন ধারা লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও মাংস ব্যবসায়ী আমিনুল ইসলামের ভাই মাংস ব্যবসায়ী আরাধন মিয়ার বিরুদ্ধে পঁচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে কিন্তু প্রশাসন তাকে পাননি জানা গেছে সে না-কি গা ঢাকা দিয়েছে। তব, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী বলেন, মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাংসের দোকানগুলোতে প্রশাসনের অভিযানকে ইতিবাচক মনে করছেন মাংস ক্রেতারা, এমন অভিযান ও কঠোর নজরদারি থাকলে ভেজাল মাংস বিক্রি করতে তারা সাহস পাবেন না।
