সুন্দরবনে ৭৮টি পরিবারকে ফলজ ও ঔষধি গাছের চারা, নেট বিতরণ
উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন ইউনিয়নের ৭৮ জন উপকারভোগীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) জিসিএফ আরএইচএল প্রকল্পের আওতায় এবং নবলোক পরিষদের ব্যবস্থাপনায় সুন্দরবন ইউনিয়নে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ৫ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইকরাম ইজারাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কাউসার হাওলাদার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল মৃধা, ৮ নং ওয়ার্ডের সদস্য মো: সেলিম হাওলাদার এবং ৯ নং ওয়ার্ডের সদস্য ইমরান বিশ্বাস। নবলোক পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জিসিএফ আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব কাজী তোবারক হোসেন।
কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭৮টি পরিবারের প্রতিটিকে নিজ বসতবাড়ির আঙিনায় রোপণের জন্য ১০টি করে চারা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নারকেল চারা ২ টি সুপারি চারা ২ টি সবেদা (কলম) ২ টি কদবেল (কলম) ২ টি নিম চারা ২ টি চারাগাছগুলো গবাদিপশু ও প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষিত রাখতে প্রতি উপকারভোগীকে চারার পাশাপাশি ২৭ গজ করে ব্লু নেটও প্রদান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিগণ এই উদ্যোগের প্রশংসা করে পরিবেশ রক্ষায় এবং পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা করার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
