মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে ‘প্রোজেক্ট হেল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : 03:57:16 am, Saturday, 4 April 2026
  • 37 Time View

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে ‘প্রোজেক্ট হেল মেরি’ সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যান। ওই সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমার প্রদর্শনী শুরু হয় এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশনধর্মী চলচ্চিত্র ‘প্রোজেক্ট হেল মেরি’ বর্তমানে সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ২০২৬ সালের এই চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে ‘প্রোজেক্ট হেল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 03:57:16 am, Saturday, 4 April 2026