মূল অংশে যান

অর্ধশতাধিক নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি ২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় […]

১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, কীভাবে?

পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য […]

ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য সংঘাত ও প্রতিশোধের […]

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর যুবতীর মৃত্যু

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সঙ্গে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়েছে। মৃত লিজা উপজেলার মাহিলাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। ঢাকার পান্থপথ গ্রীণ রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে গত ৫ সেপ্টেম্বর বিকালে অপারেশনের পর রোববার […]

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া এই জনপদে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। […]

যতদিন বেঁচে থাকি, আপনাদের পাশে থাকতে চাই: চেয়ারম্যান প্রার্থী কায়সার

সম্প্রতি একটি মামলায় ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে তাৎক্ষণিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন মো. মিজানুর রহমান খান কায়সার। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথাও জানান তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) […]

যশোরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজার থেকে ২ কেজি গাঁজাসহ মো. ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। তিনি ঝিকরগাছা পৌরসভার পঞ্চনগর এলাকার বাসিন্দা। অন্যদিকে, একই দিন রাত […]

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ […]

জমকালো আয়োজনে যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবে, আনন্দে আর পেশাগত ঐক্যের দৃঢ় প্রত্যয়ে যশোরের এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে উদযাপিত হলো ‘দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘দৈনিক যশোর বার্তা’ পরিবারের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সুসজ্জিত অডিটোরিয়ামে দিনভর ছিল আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার উৎসবমুখর পরিবেশ। সংগঠনের […]

বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ 

মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক (কন্যাশিশুর) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে নবজাতক লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। […]