ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদ রাখা ৫৭ বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঠানপাড়া বাজার এলাকার মো. […]