মূল অংশে যান

চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প

চট্টগ্রাম নগরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম ওয়াসা তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু-তে এ সমঝোতা […]

রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

নেত্রকোণার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬ এর ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রধান অতিথি […]

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশে পুকুর থেকে কিশোর পারভেজ (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ৪ সেপ্টেম্বর (শুক্রবার ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে পারভেজের বাবা আনোয়ার কুমিল্লায় কাজ […]

ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

যশোর প্রতিনিধি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে শুভ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় যশোর […]

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে প্রতিবন্ধী এক নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী […]

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কারাগারে ৬

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের অপরাধে ছয়জনকে এক মাস করে প্রতিজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে […]

সোনাতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেজাউল করিম মানিক, সোনাতলা:-বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ সৈকত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন […]

বড় ঝুঁকিতে চ্যাটজিপিটি

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটবটটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটি থেকে কম্পিউটারে অস্বাভাবিক ফাইল আপনাআপনি ডাউনলোড হওয়ার মত ঘটনা ঘটেছে। চ্যাটজিপিটি বন্ধ থাকার ফলে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ ও পড়াশোনায় […]

যশোরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

যশোরের মণিরামপুরে ২৫০পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গালদা গ্রামের তালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদর উপজেলার জাহিদ হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (৩১)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৫০ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা […]

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন–২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ করা হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি এবং […]