মূল অংশে যান

সংবাদ সম্মেলনের পর নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

যশোর অফিস যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া গ্রামে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টার অভিযোগের পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩১ আগস্ট প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের পর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি.এম.এলোম হোসেন রানা ও তার লোকজনের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের […]

যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোর অফিস  যশোরের অভয়নগর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকার মজুমদার ব্রাণ অয়েল মিলের এর সামনে এদুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আমজেদ গাজী। তিনি অভয়নগর উপজেলার মশরহাটী এলাকার হাকিম গাজীর ছেলে। অপরজনের পরিচয় এখন ও জানা যায়নি। অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, […]

বকশীগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির-(এনসিপি)  আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর)   বিকেলে  পৌর শহরে কাঠ গোলাপ রেস্টুরেন্টে   জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই সভা হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন […]

মতলব উত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের মতলব উত্তরে  ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রার্থনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের  উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ […]

বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের ‎মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। ‎ অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, […]

খেলাফত মজলিস এর আয়োজনে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

‎বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বাগেরহাট পৌর শাখা। ‎ ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের মিঠাপুকুর পাড়স্হ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ। ‎ পৌর শহর সভাপতি মোহাম্মদ উল্লাহ […]

দরিদ্রের আইনি লড়াইয়ে লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ আবেদন

আইনজীবীর ফি ও মামলা পরিচালনার খরচ বহনের সামর্থ্য নেই এমন অসচ্ছল মানুষের জন্য আইনি সহায়তার পথ তৈরি করছে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিস। সরকারি ব্যবস্থাপনায় বিনা মূল্যে আইনি পরামর্শ, আইনজীবী নিয়োগ, মামলা পরিচালনা এবং আপস-মীমাংসার সুযোগ পাচ্ছেন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ। চলতি মাসে লিগ্যাল এইড অফিসের বিভিন্ন সেবার মাধ্যমে ২ হাজার মানুষ উপকৃত হয়েছেন। এ […]

বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা এতো স্বাধীনতা ভোগ করেননি, এখন যেভাবে করছেন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা এতো স্বাধীনতা ভোগ করেননি, এখন যে স্বাধীনতা ভোগ করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ-সব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য-উপাত্ত নিয়ে সঠিক সংবাদ স্বাধীনভাবে লিখবে এতে কারো কোন বাঁধা নেই। দেশ ও জনগণের স্বার্থে […]

শ্রীমঙ্গলে বনাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। উৎসবকে ঘিরে ইতোমধ্যে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শ্রীমঙ্গল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত উপাসনা, গীতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগর […]

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হরি মন্দির প্রাঙ্গণে […]