মূল অংশে যান

নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ অফিস কক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি […]

শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি […]

ক্ষেতলালে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। কলেজ ছাত্রদলের সাধারণ […]

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. ফেরদৌস আলম (৫), মিফতাহ (১৭) ও মাইক্রোবাসের চালক মুন্না […]

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান (৩০) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। আটককৃতরা হলেন, […]

গোগালিছড়ার বাঁধ ভেঙে কুলাউড়ায় আকস্মিক বন্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী বর্ষণের ফলে গোগালিছড়া বাঁধের দুটি পয়েন্ট ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা আকস্মিক প্লাবিত হয়েছে। গতকাল (১২ সেপ্টেম্বর) রাত্রে অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শনিবার সকালে হঠাৎ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় কুলাউড়া পৌরসভা ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যায়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বাঁধের ভাঙন অংশ […]

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও চট্টগ্রামের সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি

সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ, পেছনের পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি’ জানিয়েছে দুই সংগঠন। এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল […]

চা বাগান থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজনগর চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোড সংলগ্ন চা বাগানে অভিযান […]

ডাঃ বাচ্চু এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ। ​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্যের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামস্থ নিজ বাসায় গাজীপুর জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স […]

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখে: নুরুজ্জামান লিটন

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল ট্রান্সপোর্ট স্ট্যান্ডের সিনিয়র ও জুনিয়র সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও ট্রান্সপোর্ট কর্মচারী ইউনিয়নের সদস্যদের সমন্বয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় বেনাপোল বলফিল্ডে অনুষ্ঠিত হয়। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় […]