মূল অংশে যান

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় শুণ্যরেখায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাঁচজনের মরদেহ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রিয়জনদের মরদেহ নিতে সকাল থেকে অ্যাম্বুলেন্স […]

মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী, ১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চুরি মামলার ১ জন সন্দেহভাজন রয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী […]

মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত  চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুসে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাকান্দা এসে শেষ হয়। পরে কলাকান্দা হযরত উমর (রহ.) আলিয়া মাদ্রাসা […]

গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি ব‍্যাচের অভিবাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২২আগষ্ট দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী। আগামী এসএসসি পরীক্ষায় কিভাবে শিক্ষার্থী সাফল্য অর্জন করতে পারে,শিক্ষার মান উন্নয়ন,ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি করন,শিক্ষকদের নিয়মিত পাঠদান […]

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শহিদ জয়, যশোর  যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। স্থানীয় […]

ক্ষেতলালে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।   গতকাল শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার […]

দিনাজপুরে অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক ৪। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর ৪২ বডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। […]

১৮ উইকেটের দিনে আশা বাঁচিয়ে শেষ করল বাংলাদেশ

ম্যাকাই টেস্টের প্রথম দিনটি যেন ছিল উইকেটের মিছিল। দুই দলের ১৮ উইকেট পতনের দিনে ব্যাট হাতে চরম বিপর্যয়ে পড়লেও বল হাতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। একপর্যায়ে ১২ রানে ৫ উইকেট হারানো দলটি […]

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে তাড়াইল প্রশাসনের কার্যক্রম, দাবি নতুন ভবনের

স্টাফ রিপোর্টার:- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দীর্ঘদিনের প্রশাসনিক কার্যক্রম। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে পড়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন ঝুঁকিতে। সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের টিনের চালের বিভিন্ন অংশে মরিচা ধরেছে ও কোথাও কোথাও টিন আলগা হয়ে […]

পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো নতুন আইনে অনুমোদন দেওয়ার পর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আইন অনুযায়ী, জনসমক্ষে মুখ ঢেকে পরিচয় গোপন করলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমে ‘বোরকা আইন’ হিসেবে পরিচিত এই আইনে এমন পোশাক পরা নিষিদ্ধ করা […]