মূল অংশে যান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচারক তার রায়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এক রায়ে জানান, পররাষ্ট্র দপ্তরের জানুয়ারি মাসে […]

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক নীতিতে বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইরান। এতদিনের প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আরও আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, দেশের ১২ দিন ও ৪০ দিনের যুদ্ধের […]

এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর, বের হবে গুরুত্বপূর্ণ তথ্য

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তার মা নীলা চৌধুরী। তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামি করার কথাও বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি। ছেলের হত্যার বিচার চেয়ে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার […]

ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনা প্রত্যাখ্যান, মুসলিম বিশ্বের পাশে ইউরোপীয় ইউনিয়ন

অধিকৃত পশ্চিম তীর দুই ভাগ করতে কূটকর্মে লিপ্ত হয়েছে দখলদার ইসরায়েল। তাদের অবৈধ বসতি নির্মাণের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবিলম্বে তা বন্ধ করার বার্তা দিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর। এর ধারাবাহিকতায় ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়াতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন খবরের মধ্যেই প্রেসিডেন্ট […]

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শনিবার (২২ আগস্ট) অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট উল্লেখ […]

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে বীর শহীদদের প্রতি তিনি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। […]

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যের পরিচিতি সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা আহ্বায়ক কমিটির ৭১ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজারের কুসুমবাগস্থ হোটেল রেস্ট ইন-এ বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী […]

ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি 

যশোর প্রতিনিধি  বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে বেতনের তিনগুণ বৃদ্ধি, নির্দিষ্ট পে-স্কেল ও উৎসব ভাতা নির্ধারণের দাবিতে আন্দোলন করায় যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ২ হাজার ২১২ জন গ্রামীণ ডাক কর্মচারীর বেতন কর্তন করা হয়েছে। ইতিপূর্বে টানা ১৩ দিন ধর্মঘট পালনের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলেও খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল ও […]

১৪ ভারতীয় মহিষ বৈধ দেখাতে ভুয়া রশিদ:; ৫টি উদ্ধার, মাঠে বিজিবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় ১৪টি মহিষকে বৈধ দেখাতে তৈরি করা হয়েছিল রশিদ। দাবি করা হয়েছিল, সব কটিই কেনা হয়েছে স্থানীয় হাট থেকে। প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল দুটি রশিদও। কিন্তু বিজিবির ছয় দিনের যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। কথিত বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কোনো মহিষ বিক্রি করেননি, এমনকি রশিদে তাঁর যে স্বাক্ষর […]

জন্মনিবন্ধনে প্রসাশকের সাক্ষর জালিয়াতির আশ্রয়ে নিতে গিয়ে যুবক আটক 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মনিবন্ধন সনদপত্রে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে মৌলভীবাজারের বড়লেখায় এক যুবক আটক হয়েছেন। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি […]