মূল অংশে যান

কেন্দুয়ায় অনুষ্ঠিত হলো গান, কবিতা ও কথায় বর্ষা

রুকন উদ্দিন, নেত্রকোণা: শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নেত্রকোণার কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক অনুষ্ঠান গান, কবিতা ও কথায় বর্ষা। কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও একক সঙ্গীত পরিবেশন করেন, কেন্দুয়ারই গুণী মানুষ সিনিয়র জেলা ও […]

মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকদের ধাওয়া খেয়ে মোঃ ইউসুফ নামের এক চোর আটক হয়েছেন। বৃহস্পতিবার রাতে চুরির এই ঘটনা ঘটে। আটককৃত চোর একই উপজেলার বেগমগঞ্জ গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. ইউসুফ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন […]

যশোর প্রাচ্যসংঘে ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র মাসিক পাঠচক্র অনুষ্ঠিত

যশোর অফিস  যশোরে প্রাচ্যসংঘের আয়োজনে ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’র নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে প্রাচ্যসংঘের হলরুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এবারের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল‘ফিরে দেখা বাংলা’। এর প্রথম অধ্যায়ের বিষয় নির্ধারণ করা হয় ‘বাংলার ভূমি গঠন মানুষের বসতি ও বাংলা নামকরণ’। পাঠচক্রে সিন্ধু সভ্যতার সময়কালে বৃহৎ বাংলা ও বাংলাদেশের অস্তিত্ব, বাংলার […]

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম

যশোর অফিস:  যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া চানপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিবরিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মাথায় জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাউলিয়া চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিবরিয়া হোসেন ওই এলাকার রওশন হোসেনের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা […]

মরহুম আব্দুল খালেক মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

রুকন উদ্দিন: নেত্রকোণা মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবার ব্যবস্থা করিয়াছেন তার স্বজনেরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত মরহুমের পরিবারের সদস্যদের উদ্যোগে উপজেলার দলপা ইউনিয়নের পশ্চিম বাজারস্থ জোবায়দা ম্যানসনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন ও শিশু রোগীদের বিনামূল্যে […]

যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির জবাবে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও।    স্পষ্ট ভাষায় তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে কোনও চাপ প্রয়োগ করলে তার ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাব দেওয়া হবে।  শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি […]

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর বাতিল

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ অভিযান। এর আগে থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে ভিসা জটিলতায় থাইল্যান্ড সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে কয়েক দিন ধরে খেলোয়াড়দের থাই ভিসার জন্য চেষ্টা করছিল। সভাপতি তাবিথ আউয়ালের উদ্যোগে শেষ পর্যন্ত গতকাল ভিসা […]

মন্ত্রিসভায় আসছে নতুন চার মুখ, রাতেই শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতেই বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে, নতুন চার মন্ত্রী করা হচ্ছেন, এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আরও রদবদল […]

বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত বিরল প্রজাতির উল্টোলেজী বানর উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত একটি বিরল প্রজাতির উল্টোলেজি বানর (পিগ-টেইলড ম্যাকাক) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দুপুরে শ্যামলী আবাসিক এলাকায় একটি বানর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট […]

বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র ‎মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি                                                    ‎বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থী অরিত্র সরকার ও দূর্জয় ঘরামীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার দুপুরে বাগেরহাট পৌর ছাত্রদলের কার্যালয়ে এই সংবর্ধনায় দুই দরিদ্র মেধাবীর হাতে ক্রেস্ট, সম্মননা ও নগদ অর্থ তুলে দেন জেলা ছাত্রদলের নেতারা। এসময়ে দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীদের আগামীতে পড়ালেখার খরচ চালিয়ে […]