মূল অংশে যান

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ায় যশোরে শিক্ষক-কর্মচারীদের আনন্দ র‍্যালি

যশোর অফিস  বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের আটকে থাকা অর্থ ছাড় করায় যশোরে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক […]

যশোর কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর অফিস  তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের কাচ্চি ভাই নামের একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা […]

মামলা, হামলা—তবু দল ছাড়েননি, বিএনপি থেকে ডিহির চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার

আলমগীর হোসেন ,শার্শা প্রতিনিধি।। দলের দুঃসময়ে ১৭ বছর পাশে থাকা, একের পর এক মামলা ও হামলার মুখেও রাজনৈতিক অবস্থান ধরে রাখা—এসবকে পুঁজি করে এবার শার্শার ১ নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিহি ইউনিয়নকে মাদকমুক্ত, যোগাযোগব্যবস্থায় উন্নত ও পরিকল্পিত […]

সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা

যশোর অফিস  যশোরে সিনিয়র ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে  প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেসক্লাব যশোরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব হোসেন মনা। সভায় বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি সৃষ্টি কোনোভাবেই […]

বেনাপোল সীমান্তে ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার বৃহস্প্রতিবার (২০ আগস্ট)  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৮১টি শাড়ী, ০৫টি শাল চাদর, ১.৫ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮০০৪টি ঔষধ, ৮৪০টি চকলেট ও ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ১২ লাখ ৮০ হাজার […]

যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শহিদ জয়, যশোর  যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে  ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের বারান্দি পাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে […]

গভীর রাতে চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ এক যুবক আটক: সহযোগী পলাতক

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের ঘটনায় আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। বুধবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে রোয়ার গ্রামের মফিজ উদ্দিন বেলালের বাড়িতে এ ঘটনা […]

গ্রামীণ কাঁচা রাস্তা কাটার ফলে চলাচলে ভোগান্তি 

রুকন উদ্দিন, নেত্রকোণা নেত্রকোণার কেন্দুয়ায় মাসকা ইউনিয়নের রায়পুর পাছপাড়া এলাকায় রাতের আঁধারে জনবহুল এলাকার চলাচলের গ্রামীণ কাঁচা রাস্তা কেটে ফেলার ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের কর্মীরা সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রায় এক/দেড় বছর আগে গ্রামবাসীদের উদ্যোগে মাটি ভরাট করে রায়পুর জিপিএস থেকে চুচিয়া বিল পর্যন্ত রাস্তাটি তৈরি করা হয়, […]

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর […]

এবার রেস্তোরাঁয় বকশিশ নিচ্ছে রোবট

রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট, কফি বানাচ্ছে রোবট, এমনকি ককটেলও তৈরি করছে যন্ত্র। এবার মানুষের মতো রোবটও যেন হাত বাড়িয়ে বলছে— টিপস দিন। কিন্তু প্রশ্ন হলো, রোবটকে দেওয়া সেই টাকা শেষ পর্যন্ত যাচ্ছে কার পকেটে? যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ভেনেশিয়ান হোটেলের ‘দ্য টিপসি রোবট’ বারে দুই রোবটিক হাত দিয়ে তৈরি করা হয় ককটেল। একটি মার্গারিটার দাম […]