মূল অংশে যান

এমপি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা সম্পন্ন

রুকন উদ্দিন, নেত্রকোণা নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় এমপি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম ২০২৬-এর ইংরেজি পরীক্ষা শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌঁনে ১১ টার দিকে কেন্দুয়া ও আটপাড়ার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিক পৃষ্ঠপোষকতায় নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমি, সাবেরুন্নেছা বালিকা উচ্চ […]

এক প্রশিক্ষণে বদলে গেল বেকার জয়ন্তের জীবন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: একসময় দিন শেষে জয়ন্ত সেনের হাতে ফিরত শুধু শূন্যতা। কাজ ছিল না, নিয়মিত আয়ও ছিল না। সংসারের অভাব একদিকে, নিজের বেকারত্ব অন্যদিকে দুইয়ের চাপে ভবিষ্যৎ যেন ক্রমেই অন্ধকার হয়ে আসছিল। বন্ধুদের সঙ্গে আড্ডা আর এদিক-ওদিক ঘোরাঘুরিতেই কেটে যেত দিনের বড় একটা সময়। অথচ মনের ভেতর বারবার প্রশ্ন জাগত এভাবে আর কত […]

শপথের আগেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত দুই রাষ্ট্রনায়কের আত্মার […]

হাসপাতাল থেকে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ ভোরে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে। খবর দ্য ডনের। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট […]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে করে সড়কটির উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর […]

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ​স্বাস্থ্যসেবায় অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “Appreciation for Outstanding Performance” সম্মাননা পেলেন। ​এই অর্জন কেবল একটি পুরস্কার নয়; এটি জনগণের দৌড় গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীর নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। ​সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মাহবুবুল আলম […]

বিদ্যুৎ বিভ্রাটে প্রতিদিন প্রায় ৩ লাখ টাকা ক্ষতির মুখে চা বাগানগুলোতে 

 তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চা বাগানগুলোতে লোডশেডিংয়ের কারণে কাঁচা চাপাতা ট্রাফ হাউজে ওয়েদারিং বা প্রক্রিয়াজাত করতে গিয়ে নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, জেলার প্রতিটি বাগানে প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা ক্ষতি হচ্ছে। জেলার চা বাগানগুলো ঘুরে জানা গেছে, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে প্রায় ১৫ ঘণ্টা। বাকি ৯ ঘণ্টা কারখানার জেনারেটর সচল রাখতে জ্বালানি তেল […]

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় আনন্দে ভাসছে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ 

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ ২০ আগস্ট বৃহস্পতিবার, ২০২৬ দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । রাষ্ট্রের প্রধান ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে […]

কলারোয়ায় এক মাস পর বেত্রবতীর কাঠের সাঁকো চালু, হাজারো মানুষের স্বস্তি

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ কলারোয়া পৌরশহরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর ভেঙে যাওয়া কাঠের সাঁকোটি এক মাস আট দিন পর পুনর্নির্মাণ করে বৃহস্পতিবার পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এই কাঠের সাঁকো চালু হওয়ায় নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপারের দুর্ভোগ থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন বেত্রবতীর দুই পাড়ের হাজারো মানুষ। […]

যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ, দোকানিকে জরিমানা

যশোর অফিস যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র‌্যাব-৬। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদসংলগ্ন এলাকায় মহি স্টোরে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। […]