মূল অংশে যান

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি শুক্রবার রাত ১০টায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের […]

চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী 

চট্টগ্রাম প্রতিনিধি: অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন,চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র পরিণত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী ১১ আগষ্ট মঙ্গলবার, চট্টগ্রাম রেডিসন ব্লু হল রুমে National Dissemination Seminar Integrated Growth Network […]

মাদ্রাসাছাত্রীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার

যশোর অফিস  যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের দাউদ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক […]

যশোরে নবনিযুক্ত মেডিকেল কলেজ অধ্যক্ষের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ

যশোর অফিস  যশোর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ১০ আগস্ট যশোর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর নেতৃবৃন্দ এবং সদ্যপ্রাক্তন অধ্যক্ষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রবীণ অভিভাবক অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে যান। সেখানে তাঁরা তাঁর দোয়া ও আশীর্বাদ নেন। পরে নবনিযুক্ত অধ্যক্ষ ও ড্যাবের নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক […]

যশোরে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

যশোর অফিস  যশোর শহরের মাইকপট্টি এলাকার হাজী তাজের আলী মার্কেটের চারতলার একটি ভাড়া বাসা থেকে নিপা খাতুন ওরফে মিম (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বান্ধবীদের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। মিম সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর আলী […]

যশোরে নাশকতার মামলায় আ. লীগের দুই নেতাকর্মী আটক

যশোর অফিস: যশোরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক দুজন হলেন শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার আব্দুস সাত্তারের ছেলে হাসান বশির রিতু এবং বসুন্দিয়া মোল্লাপাড়ার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে হারুনর রশিদ। পুলিশ […]

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে গণমাধ্যমের উপস্থিতিতে: ইসি সচিব

গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ বিরতিতে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় শুরুতে লাইভ টেলিকাস্ট হবে এবং সাংবাদিকদের বসার ব্যবস্থা থাকবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, মঙ্গলবার […]

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ‘পর্যালোচনা করছে’ দেশটির সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণসহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের […]

পাওনা টাকার বিরোধ: কিশোরগঞ্জে সাদেক মিয়া হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ:- পাওনা টাকা চাওয়ার জেরে সাদেক মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ কামাল […]

৩৫ বছর মানুষের সেবায়, আজ নিজেই শয্যাশায়ী ‘মাছন ডাক্তার’

এম,হাসান,কক্সবাজার প্রতিনিধি:- একসময় এলাকার রাস্তাঘাট ছিল কাদামাটিতে ভরা। বর্ষা এলেই যোগাযোগব্যবস্থা হয়ে পড়ত দুর্বিষহ। অসুস্থ মানুষকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াও ছিল অনেকটা দুঃসাধ্য। সেই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন একজন সহজ-সরল মানুষ—পল্লী চিকিৎসক মাওলানা মোহাম্মদ হোসেন, যিনি স্থানীয়দের কাছে পরিচিত ‘মাছন ডাক্তার’ নামে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুন্সিরবিল এলাকার বাসিন্দা মাওলানা মোহাম্মদ হোসেন প্রায় […]