মূল অংশে যান

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার মাদক জব্দ

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ  তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে […]

টানা পাঁচদিন বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। একই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে […]

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই  গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) নানা আয়োজনে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। দিবসের কর্মসূচির মধ্য ছিলো জুলাই স্মৃতি বিজড়িত চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ দোয়ানুষ্ঠান। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মশিউর রহমান এর […]

কলারোয়ায় কৃষকের স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ  কলারোয়ায় এক কৃষকের দশ কাঠা জমির টমেটো ও ছয় কাঠা জমির কাকরোল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা কৃষকের স্বপ্নের সবজি গাছ কেটে দিয়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে […]

মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে রুহুল আমিনের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় […]

খেলাধুলাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

রুকন উদ্দিন, নেত্রকোণা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৬ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে সাহাব উদ্দিন মেম্বারের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সেলিম মিয়ার নাতির সঙ্গে খেলাধুলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিম মিয়া এসে মো. শাকিল মিয়াকে ঝাপটে ধরে মারধর করেন। এতে শাকিল […]

স্কুলে যাওয়ার শিশুকে ধর্ষণ আটক কবিরাজ

যশোর অফিস  যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া খান পাড়া গ্রামে নৃশংস এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রোববার (২ আগস্ট) সকাল প্রায় দশটার দিকে স্কুলে যাওয়ার সময় (পঞ্চম শ্রেণির) ছাত্রী পথে পড়ে ঘাতকের শিকার হয়। শিশুটির বাবা জানান, সেদিন সকালে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত কবিরাজ আব্দুল জলিলের নাতনিকে ডাকতে তার বাড়িতে যায় শিশুটি। সেই সুযোগে আব্দুল […]

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য সাইফুর […]

যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে

যশোর অফিস  যশোরে নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মুড়লী এলাকার মো. আবু বকর সিদ্দিক (৩৬), মনিরুজ্জামান মনি, পোস্ট অফিস পাড়ার সবুজ সলেমান, চৌগাছার আশরাফুল ইসলাম (৪৩), শেখ মামুন (৪৬), শেখ রুবেল (৩৩) ও আসাদুজ্জামান (৫২)। পুলিশ জানায়, আশরাফুল […]

যশোরে প্রতারক চক্রের ২ সদস্য আটক, নগদ টাকা ও মালামাল উদ্ধার

যশোর অফিস যশোরে অভিনব কৌশলে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে কোটি টাকার গমের ভূষি আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা গমের ভূষি বিক্রির ১০ লাখ ৩ হাজার টাকা, ৭৭ বস্তা গমের ভূষি, সাতটি মোবাইল ফোন, ৫১টি সিমকার্ড, দুটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল ও স্বর্ণের গহনা উদ্ধার […]