জলবায়ু ও পরিবেশ ইস্যুতে আবদুল আউয়াল মিন্টু – South Asia Co-operative Environment Programme বৈঠক

  • Reporter Name
  • Update Time : 06:25:44 pm, Monday, 6 April 2026
  • 27 Time View

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং South Asia Co-operative Environment Programme (SACEP)-এর মহাপরিচালক Norbu Wangchuk।

সোমবার রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ব্যবহার কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী SACEP-এর সঙ্গে বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বায়ুদূষণ, পানি ও শব্দদূষণ, সামুদ্রিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর ৫ কোটি করে মোট ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে, যা বাস্তবায়নে কাজ চলমান রয়েছে।

অন্যদিকে, SACEP-এর মহাপরিচালক সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক পরিবেশ চুক্তিগুলোর আলোকে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং SACEP-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

জলবায়ু ও পরিবেশ ইস্যুতে আবদুল আউয়াল মিন্টু – South Asia Co-operative Environment Programme বৈঠক

Update Time : 06:25:44 pm, Monday, 6 April 2026