এমপি কন্যা জাহরা রুসফা হিলালী যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন

  • Reporter Name
  • Update Time : 01:08:23 pm, Sunday, 19 July 2026
  • 9 Time View

রুকন উদ্দিন: নেত্রকোণা প্রতিনিধি

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence-MOD)-এ একটি সম্মানজনক পদে যোগদান করেছেন “ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী”। এর আগে তিনি যুক্তরাজ্য সরকারের হোম অফিস (Ministry of Home Affairs)-এ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ উপলক্ষে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী রবিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে কন্যার এ অর্জনের কথা জানিয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমার মেয়ে “ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী” যুক্তরাজ্যের Ministry of Defence (MOD)-এ একটি সম্মানজনক পদে যোগদানের সৌভাগ্য অর্জন করেছে। এর আগে সে সফলতার সঙ্গে ব্রিটিশ সরকারের Home Office-এ দায়িত্ব পালন করেছে। “ড. রফিকুল ইসলাম হিলালী কন্যার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে আরও লেখেন, “আল্লাহ তাআলা যেন তাকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা, সততা ও কর্মদক্ষতা দান করেন, তার কর্মজীবনকে কল্যাণময়, সফল ও বরকতময় করে দেন এবং তাকে সর্বদা হেফাজতে রাখেন।

এমপি কন্যা ব্যারিস্টার জাহরা রুসফা হিলালীর সাফল্য এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে কেন্দুয়া প্রেসক্লাব এর সভাপতি মো. সেকুল ইসলাম খান বলেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence-MOD)- একটি সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পদ। এই পদে যোগদান করায় আমার ব্যক্তিগত তথা কেন্দুয়া প্রেসক্লাব এর পক্ষ থেকে অভিনন্দন জানাই। এতে কেন্দুয়াবাসী সহ দেশবাসী গর্বিত।

প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম এমপি কন্যার এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান। সে অত্যন্ত মেধাবী, মেধার যোগ্যতায় আরও এগিয়ে যাক দোয়া রইলো।

উল্লেখ্য, ব্যারিস্টার জাহরা রুসফা হিলালী নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর কন্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

এমপি কন্যা জাহরা রুসফা হিলালী যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন

Update Time : 01:08:23 pm, Sunday, 19 July 2026