নেত্রকোণায় অটোরিকশা-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : 06:53:44 pm, Friday, 24 July 2026
  • 4 Time View

রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও অটোরিকশা জব্দ করে। স্থানীয়রা পিকআপ চালক চঞ্চল রবিদাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কেন্দুয়া-পুরুড়া সড়কের সোহাগপুর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত বিল্লাল হোসেন একই গ্রামের পাকিস্তানি মিয়ার ছেলে। আটক পিকআপ চালক চঞ্চল রবিদাস (২৮) পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিত্য রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পিয়াস মিয়া অটোরিকশা নিয়ে কেন্দুয়া থেকে পুরুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান কেন্দুয়ার দিকে আসার পথে সোহাগপুর মোড়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা পাঠানো হয়েছে এবং আটককৃত পিকআপ চালককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

নেত্রকোণায় অটোরিকশা-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Update Time : 06:53:44 pm, Friday, 24 July 2026