অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মতলবের কৃতি সন্তান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু

  • Reporter Name
  • Update Time : 10:08:25 pm, Tuesday, 28 July 2026
  • 2 Time View

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

গণপ্রজাাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টে রাষ্ট্র্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। তিনি বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি চাঁদপুরের মতলব উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের এক ঐতিহ্যবাহী ও গুণী পরিবারের সšন্তান। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে মতলবের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞ এই আইনজীবী ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সকলের নিকট দোয়ার আর্জি জানিয়েছেন
জানা গেছে, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু ১৯৯২ সালের ৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি আইন পেশায় যুক্ত রয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস লইয়ার্স অ্যাসোসিয়েশন (যুক্তরাজ্য), ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং চাঁদপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার টিপু মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ আন্তরিকতা থাকবে।
তিনি এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায়  প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিজিবি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপির প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ব্যারিস্টার টিপু বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে মতলব অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনগত ও সামাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার দায়িত্ব পালনের মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মতলবের কৃতি সন্তান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু

Update Time : 10:08:25 pm, Tuesday, 28 July 2026