মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শার্শা সীমান্তে ৩১০ কেজি কারেন্ট জাল ও নছিমন আটক

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩১০ কেজি কারেন্ট জাল ও একটি নছিমন আটক করা হয়।
আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *