মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাণীশংকৈলে আশ্রয়ন প্রকল্পের ঘরে মাদক সেবনরত অবস্থায় আটক তিন, তিন জনকেই কারাদণ্ড 

শনিবার, ১৫ আগস্ট ২০২৬ পঠিত: ৯ বার
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘরে মাদক সেবনরত অবস্থায় তিন জনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশেকে খবর দিলে তিন জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।
১৪ আগষ্ট (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার নেকমরদ ইউনিয়নের ভাবকীপুকুর আশ্রয়ণ প্রকল্প, (বিলপাড়) এলাকায় স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিমসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় (১)লালন মিয়া, পিতা- কাসেম, (২) হাবিবুর রহমান, পিতা- আব্দুর রহিম এবং (৩) আশরাফুল পিতা- মিয়াজ উদ্দিন নামীয় ৩ জন ব্যক্তিকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
অপরাধসমূহ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে অপরাধীগণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ৩ মাস, ২ মাস এবং ১ মাসের কারাদণ্ড এবং ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান।
এসময় তিনি জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। রাণীশংকৈল উপজেলার জনসাধারণকে এ ধরনের অপরাধ দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *