মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
যশোর অফিস 
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ iBAS++-এর মাধ্যমে প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। যশোর প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর বিএনপির দোয়া
যশোর অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা ছাত্রদলের উদ্যোগে বাদ জোহর সরকারি এম এম কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *