মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে মৎস্য খাত সম্প্রসারণের আহ্বান

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার
যশোর অফিস
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। পরে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খোকন বলেন, যশোরে মৎস্যচাষে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তা ধরে রেখে এ খাতকে আরও সম্প্রসারণ করতে হবে। মৎস্যচাষিদের সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় বক্তারা যশোরকে দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতি সংরক্ষণ ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
জেলা প্রশাসক আশেক হাসান যশোরে আধুনিক মৎস্য পরীক্ষাগার স্থাপনের আশ্বাস দেন এবং দেশীয় মাছ রক্ষায় বিভিন্ন জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য চাষি ও হ্যাচারি মালিকদের সম্মাননা দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *