মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শার্শায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১

রবিবার, ১৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
যশোর অফিস
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি সুমন হোসেন (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন হোসেন বেলতলা কাশিপুর এলাকার আব্দুল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়,বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ধারার মামলার তদন্তে আসামি হিসেবে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার সুমন হোসেনকে রোববার (১৬ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *