মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ২৬ বার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, মেহেরুন্নেসা বৃষ্টিকে আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *