শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
যশোরের শার্শায় ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামি হলো শরিফুল ইসলাম বকুল (৪০), বকুল শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংযুক্ত ২০০৩ এর সংশোধনী)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু হয় (এফআইআর নম্বর-১৬, জিআর নম্বর-৮৫)। ওই মামলার এজাহারনামীয় প্রধান আসামি শরিফুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে র্যাব (৬) সদস্যরা সাতক্ষীরা জেলার সদর থানা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এবং শার্শা থানায় হস্তান্তর করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শামিনুল হক জানান আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
