মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোল সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ২

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
স্টাফ রিপোর্টার
সোমবার  (১৭ আগস্ট )যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২জন আসামীসহ *ভারতীয় ১৫ পিস ইয়াবা, ০৪ কেজি গাঁজা, ০১টি মোবাইল, ৭৯টি শাড়ী, ০২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০/- টাকা জব্দ করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ  ১০ হাজার ৫৪০ টাকা।
 আটক দুজন হলেন-  শরিফুল ইসলাম(২৮), পিতাঃ মৃতঃ রেজাউল ইসলাম, গ্রামঃ গাজীপুর, পোষ্টঃ বেনাপোল, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর।  আঃ আজিজ(৪৫), পিতাঃ মৃতঃ আঃ খালেক, গ্রামঃ বেলেবটতলা, পোষ্টঃ ঝিকরগাছা পৌরসভা, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *