মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পোনা আবমুক্তিতে সমৃদ্ধির বার্তাঃরাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
পরবর্তীতে উপজেলা মডেল মসজিদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে ও খাদ্য পরিদর্শক আশিষ ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মেঞ্চো মারমা, স্থানীয় এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং ছাত্রদল প্রতিনিধি আজিজুর রহমান রুবেল। এছাড়াও মৎস্যচাষিদের পক্ষে বক্তব্য দেন এস এম আলাউদ্দিন ও লাকি মারমা।
আলোচনা সভায় রাজস্থলীতে মৎস্য খাতের উন্নয়ন সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলার সেরা তিন জন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইউছুপ হাসান বলেন, “দেশের মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর টেকসই সংরক্ষণে জলাশয় রক্ষা করা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জলাশয় দখল ও দূষণ রোধ এবং দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে সর্বস্তরের মানুষের সচেতনতা আবশ্যক।”
আয়োজনে স্থানীয় মৎস্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *