মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাকৃবিতে কৃষি ব্যবসা এবং গবেষণা বিষয়ক কর্মশালা ও সনদ বিতরন

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

মীরশুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- ​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্সটিটিউট অব এগ্রি বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADS)-এর আয়োজনে ( “Application of Basic Statistical Methods in Agribusiness Research”) শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০.০০টায় অনুষ্ঠিত উক্ত ​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

 

তিনি এসময়ে “জ্ঞান ও শিখন কেন্দ্র” এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, মৎস্য খামারের অফিসার ইন-চার্জ প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।

 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন IADS এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক। প্রফেসর ড. শাকিলা সালামের সঞ্চালনায় পর্যায়ক্রমে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ।পরবর্তীতে ১০ কর্মদিবসে পরিচালিত প্রশিক্ষণ সমাপ্তকারী ২৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. কে. এম. এম. রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই “জ্ঞান ও শিখন কেন্দ্র” যেনো তারা সুন্দরভাবে ব্যবহার করে। এখানে যেন শিক্ষাসংক্রান্ত বিষয়াদি, অধ্যয়ন বা পড়াশোনা ইত্যাদি বিষয়ে সুযোগ-সুবিধা আরো সহজতর করতে ভূমিকা রাখা যায়। তিনি আরও বলেন যে শিক্ষকদের কাজ শুধু পড়ানো নয় বরং ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করা বা উৎসাহ দেওয়া,
প্রজ্বলিত করা, সুপ্ত প্রতিভা বা আগ্রহকে জাগিয়ে তোলা।
শিক্ষকেরা এই রিসোর্স এবং এই একাডেমিক এনভায়রনমেন্টকে সঠিকভাবে ব্যবহার করবে এবং ভবিষ্যতে আইএডিএস আরো অনেক দূর এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *