মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলন, যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬ পঠিত: ২৫ বার

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় বাঙালী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ হাসান (২৮) নামে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ শে আগস্ট) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টের সময় উপজেলার আড়িয়াঘাট এলাকায় বাঙালী নদীর তীরবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায় হাসানকে। তিনি সোনাতলা উপজেলার মন্ডমালা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনাস্থলে অপরাধ সংঘটিত হতে দেখে মোবাইল কোর্টে বিষয়টি আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠন করে অভিযুক্ত হাসানের কাছে তা পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন।

পরবর্তীতে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়। এরপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত সাক্ষী হিসেবে ছিলেন মোঃ রিপন ও মোঃ হানিফ। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন অবৈধ বালু মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *