কেন্দুয়ায় নিজহাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা করলেন এমপি রফিক হিলালী
নেত্রকোণা প্রতিনিধি
‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিকার ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কেন্দুয়া পৌরসভা এবং N1 কেন্দুয়া টিমের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা হয়েছে।
এ অভিযানে পৌর শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, দূষিত পানি জমার স্থান ও মশার বংশবিস্তারের সম্ভাব্য উৎস পরিষ্কারে প্রধান অতিথি হিসেবে নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার গত ছয়মাসে সরকার ইতিমধ্যে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট হয়েছে এবং নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি উপজেলা N1 সদস্যদের ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
ইউএনও সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমূখ।
কার্যক্রমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান ও মশার বংশবিস্তারের সম্ভাব্য উৎস পরিষ্কার করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিভিন্ন দপ্তরের প্রধান, N1 এর পরিচ্ছন্নতা সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
