মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মামলা, হামলার প্রতিবাদে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির মানববন্ধন

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ পঠিত: ১২ বার
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের বিভিন্ন মামলা হামলা , চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদে আজ দুপুরে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সদরঘাটের পুরাতন ঢাকার নর্থবুক হল রোড, লিয়াকত এভিনিউ ,ভিক্টোরিয়া পার্ক রোড সহ বিভিন্ন এলাকার মটর পার্টস টিউব ও লুব্রিক্যান্ট ব্যবসায়ীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী চাঁদাবাজ এবং মামলাবাজদের হয়রানির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তাই ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে এলাকায় ব্যবসা পরিচালনা করার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সংগঠ
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন খান , দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান , কোষাধক্ষ্য মোহাম্মদ কুদ্দুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মুস্তাহিদ খান আরিফ প্রমূখ । মানববন্ধন চলাকালীন সময়ে উক্ত এলাকার সকল দোকান পাঠ এক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়।  উল্লেখ্য যে গত ১৮ আগস্ট নর্থ গ্রুপ অল রোডের ব্যবসায়ী সাহেব উল্লাহর দোকানে একদল লোক এসে তাকে বিভিন্ন ভাবে মামলায় ফাঁসানোর হুমকি-ধুমকি দেয়। এবং অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় ভীতি দেখায়। এরই প্রতিবাদে ব্যবসায়ীরা আজ মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা তাদের বক্তব্যেে বলেন , এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা এবং হয়রানি মুক্ত করতে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন। নামে বেনামে বিভিন্ন লোক বিভিন্ন মার্কেট গুলোতে সাধারণ ব্যবসায়ীকে নানা রকম ভাবে হয়রানি করছে। ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে এলাকায় ব্যবসা করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে তারা জানান। বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে মানববন্ধন থেকে বলা হয় যে,
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক চাকা গতিশীল রাখতে গেলে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। সাধারণ ব্যবসায়ীরা নিরাপদে এবং নিশ্চিন্তে ব্যবসা যাতে করতে পারে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্যবসায়ীরা আরও বলেন, ঢাকার নর্থ গ্রুপ হল রোডের ব্যবসায়ীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। যারাই এই এলাকায় সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা কঠোর প্রতিবাদ সহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। সন্ত্রাস আর চাঁদাবাজি ব্যবসায়ী এলাকায় চলবে না।।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *