মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ পঠিত: ১০ বার

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর পৌরসভা ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে প্রবাসী মিক্সন সেখ এর বাড়িতে রান্নাঘর ও বেলকুনির গিরিল কেটে ভিতরে ঢুকে এমরানের হাত পা বেঁধ ডাকাতি করে ডাকাত দল। এ ঘটনায় ডাক চিৎকার শুনে প্রতিবেশী রেহেনা বেগম এগিয়ে আসলে তাকে মেরে গুরুতর আহত করে ডাকাতরা।

প্রত্যক্ষদর্শী এমরান জানান, আজ মঙ্গলবার ভোররাতে পিস্তল দেশীয় অস্ত্রসহ আটজনের একটি ডাকাত দল আমাদের রুমে প্রবেশ করে আমার হাত পা বেঁধে ফেলে। আমাকে মারধর করে লকার ভেঙে ২ টি স্বর্ণের চেইন একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। ভিতরে রুমে আমার ভাবিকে বারবার দরজা খুলতে বলে কিন্তু তিনি দরজা না খোলায় বড় রকম ডাকাতির হাত থেকে আমরা বেঁচে গেছি।

মিক্সন সেখের স্ত্রী সেলিনা জানান, ভোররাতে ডাকাতের উদ্দেশ্যে ভবনের দুই পাশের গ্রিল ভাঙ্গে ডাকাত দল। সামনের রুমে ঢুকে আমার দেবরকে হাত-পা বেঁধ ওই রুমের গুরুত্বপূর্ণ জিনিস লুটে নেয়। আমাদের বেডরুমে ঢোকার জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। কমপক্ষে তারা আটজন ছিল। রাতে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে ভিতরে ঢুকে ডাকাতি করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম বলেন খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *