মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কুলাউড়ায় গাঁজাসহ নারী গ্রেপ্তার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ মনিষা রানী দাস (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী শ্রী নিখিল চন্দ্র দাস (৪৪) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুলাউড়া উপজেলাধীন উত্তর কুলাউড়া গ্রামে শ্রী নিখিল চন্দ্র দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম লুজ গাঁজা এবং একই ব্যাগে ছোট-বড় কাগজে মোড়ানো ৩০টি গাঁজার পুরিয়া পাওয়া যায়। এসব পুরিয়ার মোট ওজন ১২০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম।
গ্রেপ্তারকৃত মনিষা রানী দাস উত্তর কুলাউড়া গ্রামের মৃত প্রেমানন্দ দাসের মেয়ে ও শ্রী নিখিল চন্দ্র দাসের স্ত্রী। তার স্বামী নিখিল চন্দ্র দাস একই গ্রামের মৃত রতন চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
ঘটনার পর উদ্ধার করা গাঁজা জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে উক্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না। এমন অভিযান অব্যাহত থাকবে ও পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *