মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত 

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

মারুফ বাবু, মোংলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

মঙ্গলবার দিনব্যাপী মোংলা উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, জেজেএসের প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, জেজেএসের হোমায়রা তাসনীম এবং উপজেলা ক্লাইমেট চিলড্রেন ফোরামের সভাপতি চয়ন মৃধা

মেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, শিশু সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের শিশু ও তরুণদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি দুর্যোগের সময় করণীয় বিষয়ে সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *