মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার
আল মোজাহিদ বাবু (জামালপুর) প্রতিনিধি 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  নওশেদ আলী, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মিসবাহসহ অনেকে।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা এবং মানবতার কল্যাণে তাঁর অবদান, ও  আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েত উল্লাহ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *