মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *