ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ষাটনলে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ((সাঃ)) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা), মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ষাটনল কনু মার্কেট থেকে ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম ও এলাকাবাসীর উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।
উপজেলার উপজেলার ষাটনল কনু মার্কেট থেকে থেকে বর্ণাঢ্য জশনে জুলুসটি শুরু হয়ে উপজেলার ষাটনল ইউনিয়নের প্রধান সড়ক ও বেরীবাঁধ সড়ক প্রদক্ষিণ করে। পরে ষাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে এসে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা)টি শেষ হয়। বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা) র্যালিতে হাজার হাজার নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় অংশ গ্রহণকারীদের হাতে প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নাত ও কবিতার শ্লোক সম্ভবলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। একই সঙ্গে পুরো র্যালিতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় মধুর নাতে রাসুল।
শোভাযাত্রা শেষে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মোঃ মোঃ ইসহাক। মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবন,আদশর্ , ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণ করে শান্তি,সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহবান জানান। এতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবন,আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করেন ষাটনল ইউনিয়ন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ইসহাক ও ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ষাটনল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শাহজালাল।
লবাইরকান্দি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ ওসমান গনির সভাপতিত্বে ও পূর্ব ষাটনল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কাউসার আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ নৌ-বাহিনীর মসজিদের ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দিন, মাওলানা মোঃ জালাল শাহ মাদানী,আবদুল খালেক আজহারীসহ অসংখ্য ওলামায়ে কেরাম। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সুধিজন এ আয়োজনে শামিল হন।
সভায় বক্তারা জশনে জুলুসের তাৎপর্য তুলে ধরে আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ধরায় আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ ও জশনে জুলুস আয়োজন আশেকে রাসুলদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি মাধ্যম। কিš‘ একশ্রেণির মানুষ অহেতুক এর বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সুস্থ্য’ মস্তিষ্কের কোনো ঈমানদার ব্যক্তি রাসুল (সাঃ)-এর জন্মের খুশিতে আয়োজিত শোভাযাত্রার বিরোধিতা করতে পারেন না বলেও জানান তারা।
আলোচনা সভায় উপস্থিত ওলামায়ে কেরাম ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সবাইকে নবীজির আদর্শ অনুসরণ ও শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
