মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনচেষ্টা, রুখে দিল বিজিবি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে অবস্থান নেয়। বিজিবির দ্রুত পদক্ষেপ ও বাধার মুখে ব্যর্থ হয় বিএসএফ।

১৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে ছয়জন ভারতের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদেরকে সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *