বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিরাপত্তাকর্মীদের “ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠিত
মীর শুয়াইব ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার নিরাপত্তাকর্মীদের “ব্যান্ড বিষয়ক প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় প্রধান অতিথির আগমন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. মো: আক্তারুজ্জামান খান, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম এবং বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এএসএম খায়রুল ফাত্তাহ। স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন এবং ব্যাচভিত্তিক প্রশিক্ষণার্থীদের স্মারক প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে আরো মনোনিবেশ করার পরামর্শ প্রদান করেন।তিনি উক্ত
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
