মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

আজিজ ভাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মংলা উপজেলার আজিজ ভার্ট্রি মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সম্মানিত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা, পরিচিতি সভা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
​৩০ আগস্ট (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব হাসান কবির আহাম্মদ (বোর্ড কর্তৃক মনোনীত) এবং অভিভাবক সদস্য জনাব জাহিদুর রহমান ফকিরকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
​পরিচিতি সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকবৃন্দের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
​পরবর্তীতে ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (GPECM)-এর আওতায় বিদ্যালয়ভিত্তিক কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সদস্য সচিব), সাধারণ শিক্ষক সদস্য জনাব শেখ মোঃ ফরিদ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে যৌথভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *