মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে ডিবির পৃথক অভিযান, মাদকসহ আটক ৬

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) জেলার শার্শা, কোতোয়ালি ও চৌগাছা এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শার্শার নাভারন মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), আব্দুল্লাহ আল হুসাইন (২৬) ও সবুজ সুলতান (২৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তিনজনের মধ্যে শাহিন শার্শার বেরি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং আব্দুল্লাহ ও সবুজ ঝিকরগাছার মির্জাপুর এলাকার বাসিন্দা।
একই দিন রাত পৌনে এগারোটার দিকে সদর উপজেলা তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৩৮) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি। তিনি ওই গ্রামের মোশারেফ আলী মোড়লের ছেলে।
এ ছাড়া রাত ১০টার দিকে চৌগাছার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ইসলাম তোতা (২৭) নামে একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে, ১৩ সেপ্টেম্বর রাত নয়টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে নাজির উদ্দিন (৬৫) নামে একজনকে এক কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তিনি রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাজির উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *