মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৬ বার

কলারোয়া প্রতিনিধি:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *