মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

কুরআন সবক পেল ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার
যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক তুলে দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের কুরআন ও সুন্নাহর শিক্ষায় গড়ে তোলার মাধ্যমে তাদের চরিত্র, আদর্শ ও মননশীলতা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করছে। কুরআন শুধু পাঠ নয়, এর শিক্ষা ও আদর্শ জীবনে প্রতিফলনের উপযোগী করে শিশুদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অভিভাবকেরা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানরা কুরআন শিক্ষায়ও আলোকিত হচ্ছে। প্রতিষ্ঠানের দিকনির্দেশনায় অনেক শিক্ষার্থী নিয়মিত নামাজসহ দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছে।
অনুষ্ঠান শেষে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি জীবনে সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *